সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

এনসিপির প্রার্থী তালিকায় নেই সেই রিকশাচালক সুজনের নাম

এনসিপির প্রার্থী তালিকায় নেই সেই রিকশাচালক সুজনের নাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা প্রকাশ করেন।


তবে আলোচিত রিকশাচালক সুজনের নাম এই প্রাথমিক প্রার্থী তালিকায় স্থান পায়নি। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক সমর্থন ও আলোচনায় আসা সুজন ঢাকা-৮ আসনের জন্য গত ২০ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু দলের প্রাথমিক তালিকায় তার নাম নেই।


এ বিষয়ে সদস্য সচিব আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ হয়েছে এবং আজকের তালিকা তাদের প্রাথমিক মনোনীত প্রার্থীদের নাম। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।



এনসিপির এ প্রাথমিক তালিকা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পূর্বসুরী হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে দলটি কতটা সাফল্য অর্জন করতে পারে, তা সময়ই বলবে।


সম্পাদক : আবদুল মাতিন