সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

জয় বাংলা স্লোগান দিয়ে কারা সুবিধা হারালেন পলক

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে আগে পরিবারের সদস্য, আইনজীবী ও আত্মীয়দের সঙ্গে দেখা এবং টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন। তবে মামলার হাজিরার সময় প্রিজন ভ্যানে জয় বাংলা স্লোগান দেওয়া তিনি এখন এ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।


বুধবার (১০ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।


এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এম লিটন আহমেদ।


এদিন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে একই মামলার অপর আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত দিনে এ বিষয়টি আদালতের নজরে তোলেন পলকের আইনজীবী ব্যারিস্টার এম লিটন আহমেদ।


পলকের আইনজীবী বলেন, তার মক্কেল কারাগারে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে দেখা এবং টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন। জয় বাংলা স্লোগান দেওয়া দেওয়ার তিনি এখন এ সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী (জেল কোর্ট) একটি আদেশ দেবেন।


আইনজীবীরা জানান, জেল কোর্ট অনুযায়ী যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করে, তবে কারা কর্তৃপক্ষ পি-জেন্স অ্যাক্টের অধীনে ব্যবস্থা নেবে। এ বিধির ধারাবাহিকতাতেই বর্তমান ব্যবস্থা নেওয়া হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন