সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

তারেক রহমান কবে ফিরবেন, জানালেন ইশরাক

তারেক রহমান কবে ফিরবেন, জানালেন ইশরাক

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এই মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।


বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।


ইশরাক হোসেন বলেন, গোপীবাগেই আমার জন্ম ও বেড়ে ওঠা, ফলে এলাকার প্রতিটি সমস্যাকে আমি নিজের সমস্যা মনে করি। নির্বাচিত হলে এই এলাকার দীর্ঘদিনের নাগরিক সংকটগুলো সমাধানের চেষ্টা করব। 


অভিযোগ করে তিনি বলেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচারব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে। তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না।


সম্পাদক : আবদুল মাতিন