সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

বিজয়ের আগে দেশকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত সফল হয়নি, এই প্রত্যয় ব্যক্ত করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, সব চক্রান্ত উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।


রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব।


শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিজয়ের ঠিক আগে পাকিস্তানি হানাদার বাহিনী দেশীয় দোসরদের সহায়তায় বাংলাদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেছিল। তবে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি।


তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, তা অবশ্যই প্রতিষ্ঠিত হবে। সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় এগিয়ে যাবে এবং সব চক্রান্ত উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই।

সম্পাদক : আবদুল মাতিন