রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

হজে গিয়ে ৬০ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি

হজে গিয়ে ৬০ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৬০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং নারী রয়েছেন ১৩ জন। এ ছাড়া বৃহস্পতিবার (৪ জুলাই) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫১ হাজার ৯৮১ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ১২৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫১ হাজার ৯৪১ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইটে ৯ হাজার ৭১৫ জন দেশে ফিরেছেন।

এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৬০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় ৪ জন, মিনায় ৭ জন এবং জেদ্দায় দুইজন মারা গেছেন।

গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু। 

সম্পাদক : আবদুল মাতিন