রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

যে প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

যে প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

নির্বাচন কমিশন (ইসি) আমজনতার দলের নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে মঞ্জুর করে ‘প্রজাপতি’ প্রতীকে দলটিকে নিবন্ধন সনদ দিয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ দলটির সাধারণ সম্পাদক তারেক রহমানকে এই সনদ হস্তান্তর করেন।

এরপরই তারেক রহমান ঘোষণা দেন, তারা কোনো দলের সঙ্গে জোট করবেন না এবং ৩০০টি আসনে নিজস্ব প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, দল হিসেবে অনেক পিছিয়ে গিয়েছি, তবে সৎ ও স্বচ্ছভাবে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন তারা।


নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর বিধান অনুযায়ী আমজনতার দল নিবন্ধনের শর্তপূরণ করায় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর এই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর ৯ ডিসেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণের সময় দেওয়া হয়। আপত্তি শুনানি শেষে দলটিকে নিবন্ধন প্রদান করা হয়।


উল্লেখ্য, নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে গত ৪ নভেম্বর, তারেক রহমান আমজনতা দলের সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনের সামনে ‘নিবন্ধনের দাবিতে আমরণ অনশন’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রায় ১৩৪ ঘণ্টা অনশন পালন করেন। পরে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।


সম্পাদক : আবদুল মাতিন