রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

সারা দেশে ‘বাংলা ব্লকেড’ ঘোষণা কোটা আন্দোলনকারীদের

সারা দেশে ‘বাংলা ব্লকেড’ ঘোষণা কোটা আন্দোলনকারীদের

রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে চলে গেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৫ টা থেকে প্রায় ৪০ মিনিট শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা।

শাহবাগ ছাড়ার আগে বিকেল সাড়ে ৫ টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন' এর সমন্বয়ক নাহিদ ইসলাম। নতুন কর্মসূচি ঘোষণায় তিনি বলেন, ‘আগামীকাল বিকেল তিনটা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হলো রবিবার (৭ জুলাই) বিকেল তিনটা থেকে শাহবাগ, নীলক্ষেত, সায়েন্সল্যাব, চানখারপুল, মতিঝিলসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ব্লক করা হবে।

এ সময় নাহিদ ইসলাম আরো বলেন, ‘শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি দাঁড়ায় করিয়ে দেওয়া হয়েছে। নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না। কোটা কেন আবার ফিরে এল? কেন শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে? দাবি আদায়ে প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি পালন করবো। এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়। শিক্ষক-অভিভাবকদেরও আন্দোলনে নেমে আসতে হবে।’ এর আগে শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকস কলেজ, নীলক্ষেত মোড় হয়ে আবারও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। পরে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান গ্রহণ করেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন।


সম্পাদক : আবদুল মাতিন