রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তার বহনকারী বিমানটি সিলেটে অবতরণ করেছে।

এদিকে বাংলাদেশ আকাশসীমায় ঢোকার পর, ১০টা ১৮ মিনিটে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত পোস্ট করেছেন।

সেখানে তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’ এই পোস্টের সঙ্গে তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান। বাংলাদেশের আকাশে এই ছবি যা তার দীর্ঘদিন পর দেশের আকাশে ফিরে আসার অনুভূতিকে মূর্ত করেছে।

তারেক রহমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড প্রক্রিয়া শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এরপর ওই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১১টা ৪৫ মিনিটে অবতরণ করার কথা।


এর আগে, বুধবার রাতে স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

সম্পাদক : আবদুল মাতিন