রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো ওয়ালটন প্লাজা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে সর্বোচ্চ ভ্যাটদাতার ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করছেন ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান -বাংলাবাজার

সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো ওয়ালটন প্লাজা। ২০২০-২১ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওয়ালটন প্লাজাকে এই পুরস্কার দিয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তরের আওতাধীন ওয়ালটন প্লাজা ব্যবসায় খাতে সেরা ভ্যাটদাতার এই পুরস্কার ও সম্মাননা পেলো।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শনিবার জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে ওয়ালটন প্লাজাসহ জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে ১২০টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার ও সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনবিআরের মূসক নীতির সদস্য জাকিয়া সুলতানা এবং মূসক নিরীক্ষার সদস্য মোঃ সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে সর্বোচ্চ ভ্যাটদাতার ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান।

উল্লেখ্য, ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতি বছরই জাতীয় এবং জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে পুরস্কার পেয়ে আসছে ওয়ালটন প্লাজা।

সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান বলেন, দেশের সব নিয়ম-কানুন মেনে ওয়ালটন প্লাজা ব্যবসা পরিচালনা করে আসছে। যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে দেশজ উৎপাদনেও (জিডিপি) প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যার স্বীকৃতিস্বরূপ এনবিআর ওয়ালটন প্লাজাকে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কারে ভূষিত করেছে। এই পুরস্কার ও সম্মাননা আমাদের আরো উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। এতে দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেলো। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরো বেশি অবদান রাখাতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

সম্পাদক : আবদুল মাতিন