শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কাতারে গ্যাস স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা, বিশ্ববাজারে তেলের দামে আগুন বাংলাবাজার পত্রিকা.কম চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাংলাবাজার পত্রিকা.কম অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বাংলাবাজার পত্রিকা.কম হৃদপিণ্ডের শত্রু যেসব ফল, বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি

মনিরুজ্জামান মিন্টুর ‘দে গোল’

মনিরুজ্জামান মিন্টুর ‘দে গোল’

কাতারে চলছে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। এবারের বিশ্বকাপ নিয়ে গান গেয়ে আলোচনার ঝড় তুলেছেন সাবেক ক্রীড়া সাংবাদিক মনিরুজ্জামান মিন্টু।

‘দে গোল’ শিরোনামের এই গানটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে সময় উপযোগী নিজের কথা ও সুরে দারুন গেয়েছে মিন্টু।

বিশ্বকাপ আসর নিয়ে গান করা যে কোন শিল্পীর জন্যই চ্যালেঞ্জিং। কারণ এখানে স্পোর্টিং শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গানে স্পোর্টিং শব্দ ব্যবহারের করেছেন অনেকটা মুন্সিয়ানার সাথে।

মনিরুজ্জামান মিন্টু বলেন, ‘আমি স্পোর্টস রিপোর্টার ছিলাম। এছাড়া গানটি লিখতে আমি বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)’র কয়েকজন সিনিয়র সদস্য’র সাথে আলাপ করেছি, যাতে গানের কথায় পুরোপুরি স্পোর্টিং ফ্লেভার পাওয়া যায়।

দে গোল গানের মিউজিক করেছেন আরিফ হাসান এবং মিউজিক ভিডিও’র নির্দেশনায় ছিলেন একুশে টেলিভিশনের স্পোর্টস ইনচার্জ আবু হোরায়রা তামিম।

মনিরুজ্জামান মিন্টু এর আগে ‘পদ্মা সেতু দিয়ে যাবো ঢাকা’ গান গেয়ে ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘তোরা গ্রামে চলে আয়’ ও ‘আমার প্রিয়া হারালো কোথায়’ গান গেয়ে একটা নিজস্ব ধারা তৈরি করেছেন।

বিএসপিএ’র সদস্য ও সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা মনিরুজ্জামান মিন্টুর আমার গান এমএমএস নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন