বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ১৯তম শিক্ষক নিবন্ধনে যে পরিবর্তনের কথা ভাবছে এনটিআরসিএ বাংলাবাজার পত্রিকা.কম আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম 'জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল' বাংলাবাজার পত্রিকা.কম ড. ইউনূসের দেওয়া সুখবরের পেছনে অন্ধকার থাকে: তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে বাংলাবাজার পত্রিকা.কম জামায়াত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তা বাংলাবাজার পত্রিকা.কম ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন বাংলাবাজার পত্রিকা.কম নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

গণত্রাণ কর্মসূচির দ্বিতীয় দিনে মোট সংগ্রহ ১ কোটি ২৬ লাখ

গণত্রাণ কর্মসূচির দ্বিতীয় দিনে মোট সংগ্রহ ১ কোটি ২৬ লাখ

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির দ্বিতীয় দিনে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার যার পরিমাণ ছিল ২৯ লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া আজ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী সহায়তা পাওয়া যায়। আজ  শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লূৎফর রহমান তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লূৎফর রহমান বলেন, টিএসসিতে আজকের টোটাল কালেকশন ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা। ঐক্যবদ্ধ বাংলাদেশ হারবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং :

বিকাশ ও নগদ : 01886969859

রকেট : 018869698597

মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

ব্যাংক অ্যাকাউন্ট :

Mohammad Anisur Rahman

Account : 20503100200291004

Badda Branch, Dhaka

Islami Bank Bangladesh

Swift code: IBBLBDDH

Routing Number: 125260341


//এলএইচ//

সম্পাদক : অপূর্ব আহমেদ