বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম 'জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল' বাংলাবাজার পত্রিকা.কম ড. ইউনূসের দেওয়া সুখবরের পেছনে অন্ধকার থাকে: তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন যে প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে বাংলাবাজার পত্রিকা.কম জামায়াত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তা বাংলাবাজার পত্রিকা.কম ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন বাংলাবাজার পত্রিকা.কম নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি বাংলাবাজার পত্রিকা.কম দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ভারতে ৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

ভারতে ৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) একসঙ্গে তিন বোন ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তারা সবাই নাবালিকা এবং গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটির বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গেছে, বোন তিনজন বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২) আত্মহত্যা করার আগে ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। আশপাশের বাসিন্দারা ঘুমে থাকায় তারা ঘটনাটি ততক্ষণ বুঝতে পারেননি। পরে তিন বোনের নিচে পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। পরিবার যখন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, তখন তারা ইতিমধ্যেই লাফিয়ে পড়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন বোন এক কোরিয়ান গেমের নেশায় ছিল, যা তাদের মধ্যে পারিবারিক কলহের অন্যতম কারণ ছিল। করোনাকালীন সময় থেকে তারা অনলাইনে গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে, নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তারা তাদের গেমের প্রিয় চরিত্রের মতো নিজেদের কোরিয়ান নামও ব্যবহার করত।

গেম আসক্তির কারণে তাদের আচরণে এক ধরনের অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল, খাওয়া, ঘুমানো, গোসল সবকিছুই তারা একসঙ্গে করত। বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে কান্নার ইমোজি দিয়ে লেখা ছিল, ‘দুঃখিত, বাবা’।


এই ঘটনাটি সামাজিক সচেতনতার জন্য একটি শোকাবহ সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। যেখানে তরুণ প্রজন্মের মানসিক চাপ ও গেম আসক্তির প্রভাবের গুরুত্ব পুনরায় আলোচিত হচ্ছে।


সম্পাদক : অপূর্ব আহমেদ