সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

ভারতীয় পার্লামেন্টসহ দিল্লির নয়টি স্কুলে বোমা হামলার হুমকি

ভারতীয় পার্লামেন্টসহ দিল্লির নয়টি স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর টাইমস নাও'র।


হুমকি বার্তায় বলা হয়েছে, আজকে দুপুর ১টা ১১ মিনিট নাগাদ বিস্ফোরণ হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয়। এরপরই তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি প্রটোকল চালু করা হয়। পুলিশ, অগ্নি নির্বাপক কর্মকর্তা, বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত স্কুলগুলোতে হাজির হয়।


পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হুমকি পাওয়া সব স্কুলেই তল্লাশি চালানো হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিক্ষার্থী ও স্টাফদের কয়েকটি স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে। তবে তল্লাশি অভিযানে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

ই-মেইল বার্তায় উসকানিমূলক ভাষা ও উগ্রবাদী প্রসঙ্গ উল্লেখ ছিল। বার্তায় লেখা ছিল, দিল্লি খালিস্তানে পরিণত হবে এবং ই-মেইলে খালিস্তান জাতীয় আর্মির কথা উল্লেখ ছিল। এ ছাড়া আফজাল গুরুর কথাও উল্লেখ ছিল বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে।


ছাড়া আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণ হবে বলে মেইলে বলা হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা এসব হুমকিকে গুরুত্ব সহকারে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ