রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

তাহসিনা আরজুমান্দ সুনিপার কবিতা

কবি তাহসিনা আরজুমান্দ সুনিপা

চুরি

-তাহসিনা আরজুমান্দ সুনিপা


সবচেয়ে যত্ন করে রাখা জিনিসটাও হারিয়ে যায় খুব সহজে!

সবচেয়ে প্রিয় টিপটা অথবা ভালোবাসায় মোড়া চিঠি! 

দিনের পর দিন তোমার জন্য গভীর যত্নে গড়ে তোলা ভালোবাসার পাহাড়টাও চুরি হয়ে যায়!

লাল টুকটুকে শাড়িটা যার ভাঁজে ভাঁজে

প‌রতে পরতে মায়া জড়ানো অথবা দীর্ঘদিন 

তোমার জন্য জমানো আবেগে ভেজা রুমালটাও

চুড়ি হয়ে যায় অবশেষে!!

তোমার দেওয়া এক টুকরো ভালোবাসার চিহ্ন 

যা থাকার কথা আমার সমস্তটা জুড়ে 

তাও চুরি হয়ে যায় অবলিলায়!

বুকের ভেতর একটু একটু করে জমানো আবেগ

একটা অনাগত নরম তুলতুলে শিশুর স্বপ্ন অথবা

একটা আস্ত নীল সমুদ্রও চুরি হয়ে যায় অবলিলায়!!!

আমার চোখের কাজল, আলতার শিশি, রিনিঝিনি চুড়ি 

আর বুকের জমানো স্বপ্নগুলোও চুরি হয়ে যায় খুব সহজে!

শুধু থেকে যায় চাপা দীর্ঘশ্বাস আর কান্নাগুলো।

সবথেকে প্রিয়কিছুই চুরি হয়ে গেলো এতো অবলীলায়!? আজকাল আমি আর কোনকিছুই আমার বুকের ভাঁজে খুব যত্ন করে রাখিনা।

কে জানে আবার কখন চুরি হয়ে যায়!

সম্পাদক : আবদুল মাতিন