মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের আংশিক ও খণ্ডিত উপস্থাপনায় হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফল নিয়ে যেভাবে তথ্য তুলে ধরা হচ্ছে, তা দেখে নেতাকর্মী ও সমর্থকদের নিরুৎসাহিত হওয়ার কিছু নেই। তার দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যানই শক্ত বার্তা বহন করছে।


তিনি জানান, প্রায় ৭ কোটি প্রদত্ত ভোটের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে।



প্রায় ২ কোটি ৭০ লাখ ভোটার এই জোটের প্রতি আস্থা রেখেছেন, যা তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনসমর্থন হিসেবে উল্লেখ করেন।

জামায়াতের আমির আরো বলেন, দলটি অতীতের বহু রেকর্ড অতিক্রম করে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে যেখানে দলটির আসনসংখ্যা ছিল মাত্র দুটি, সেখানে এখন কোটি মানুষের সমর্থন তাদের প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ।


তার ভাষ্য, এটি একটি ঐতিহাসিক অগ্রযাত্রার সূচনা এবং দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহি ও নীতিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।


পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে সরকারকে জবাবদিহির আওতায় আনতে গঠনমূলক ভূমিকা রাখার এবং আগামী নির্বাচনে আরো বিস্তৃত জনসমর্থন অর্জনের প্রস্তুতি নেওয়ার কথা বলেন। সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


সবশেষে তিনি বলেন, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে এ পথচলা অব্যাহত থাকবে এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে।


আল্লাহ তাদের পরিপূর্ণ বিজয় দান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক : আবদুল মাতিন