বাবা হারালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ১৩ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন তাঁর বাবা সুনীল মালহোত্রা। বাবাকে হারানোর কয়েক দিন পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে মৃত্যুসংবাদ জানান অভিনেতা।
সিদ্ধার্থ লিখেছেন, ‘তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।’
সিদ্ধার্থর বাবার প্রয়াণে অভিনেতার স্ত্রী কিয়ারা আদভানি বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলে। কখনও কিছুর কমতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে। পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল জীবনের সব কিছু। সবার ছোট ছোট জিনিসের দিকে তুমি নজর রেখেছ। পরিবারের সবার জন্য সবটুকু উজাড় করে দিয়ে গেছ। কিন্তু বিনিময়ে কিছুই চাওনি।’
কিয়ার যোগ করেন ‘তোমার (সুনীল মালহোত্রা) হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, তোমার শক্তি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা— এই সব কিছুই থেকে যাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেক।’
সিদ্ধার্থর বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্খীরা।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























