জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ মার্চ। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ সহ স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রী এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (প্রসারণ)
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্ত
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি
বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ
চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদন ফি: ১০০০ টাকা
লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১৩ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে
লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল ২০২৬ মাসে ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২৬-৩০ এপ্রিল ২০২৬ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে
মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ও ইন্টার্ণশিপ সনদপত্র) এবং কল-আপ লেটার দেখাতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে
আবেদনের সময়সীমা: ৭ মার্চ, ২০২৬
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























