বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের বাংলাবাজার পত্রিকা.কম আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাবাজার পত্রিকা.কম সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ বাংলাবাজার পত্রিকা.কম পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর বাংলাবাজার পত্রিকা.কম মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাবাজার পত্রিকা.কম জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল

অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল

জয়ের দেখা পেয়েছে সবশেষ চার ম্যাচে জয়শূন্য থাকা ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইয়ে ঘরের মাঠে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে দলটি।

শনিবার (৭ সেপ্টেম্বর) পয়েন্ট তারিকার ৬ নম্বরে থাকা থাকা ব্রাজিলের জন্য ইকুয়েডর বেশ চ্যালেঞ্জের দল ছিল। রদ্রিগো গোয়েজের একমাত্র গোলই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের নিয়তি গড়ে দিয়েছে।

এদিন ম্যাচের ৩০ মিনিটে জয়সূচক গোলটি পায় ব্রাজিল। প্রথমার্ধে গোল হজমের পর ইকুয়েডর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করেই জয় পেয়েছে ব্রাজিল।

গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার পর এটাই ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলের জয়ে শুধু ৩ পয়েন্ট তুলে নেওয়ার স্বস্তিই পেয়েছেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট। আর আজকের জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠে এলো ব্রাজিল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে দরিভালের দল।

সম্পাদক : আবদুল মাতিন