সোমবার, ৯ মার্চ, ২০২৬

১৮ বলে বিধ্বংসী ফিফটি অভিষেকের, চাপে নিউজিল্যান্ড

১৮ বলে বিধ্বংসী ফিফটি অভিষেকের, চাপে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। 


দুই ওপেনার স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুর্দান্ত শুরু এনে দিয়েছে ভারতকে। মাত্র ১৮ বলে ফিফটির দেখা পেয়েছেন অভিষেক। 


ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন স্যামসন-অভিষেক। তবে দ্রুতই খোলাস ছেড়ে বেড়িয়ে আসেন তারা। কিউই বোলারদের ওপর চড়াও হন এই দুই ভারতীয় ওপেনার। মাত্র ৪ ওভারেই দলীয় ফিফটির দেখা পায় ভারত।   


একের পর চার-ছক্কা হাঁকাতে থাকেন স্যামসন-অভিষেক। ৬ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ফিফটি পূরণ করেন অভিষেক। পাওয়ার প্লের ৬ ওভার শেষে বিনা উইকেটে ৯২ রান সংগ্রহ করেছে ভারত। 

সম্পাদক : আবদুল মাতিন