সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আশুলিয়ায় আজও ২১৯ কারখানা উৎপাদন বন্ধ

আশুলিয়ায় আজও ২১৯ কারখানা উৎপাদন বন্ধ

শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য শিল্পাঞ্চল আশুলিয়ার ২১৯টি কারখানা আজও বন্ধ রয়েছে। এর মধ্যে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে ৮৬টি কারখানা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার বিজিএমইএ নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক দলের আহ্বানের পর আজ সকল কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সকাল ৮টার দিকে অনেক কারখানা খুলে দেওয়া হলেও ৮৬টি কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চলের কোথাও সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা আজ কাজে ফেরেনি। এছাড়া আজ সকালেও বেশ কিছু কারখানার শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে গেলে সব মিলিয়ে শিল্পাঞ্চলের ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এরমধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে ৮৬টি কারখানা। আর বাকি ১৩৩টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন