রবিবার, ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু বাংলাবাজার পত্রিকা.কম ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন বাংলাবাজার পত্রিকা.কম নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা বাংলাবাজার পত্রিকা.কম আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শত্রুপক্ষকে শায়েস্তার জন্য ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে মারধরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবির অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহণের অভিযোগ থাকায় আহসান লাবিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে। তদন্তসাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান জানাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে মারধরের ঘটনায় আহসান লাবিবের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে। তদন্তসাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

সম্পাদক : আবদুল মাতিন