সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

সেমি ও ফাইনালের জন্য ফিফার নতুন বল

সেমি ও ফাইনালের জন্য ফিফার নতুন বল

কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নতুন বল উন্মুক্ত করেছে ফিফা । নতুন এই বলের নাম দেয়া হয়েছে ‘আল হিলম’। এর আগে অফিসিয়াল ম্যাচে ব্যবহৃত বলের নাম ছিল ‘আল রিহলা’।

আরবি ভাষায় আল হিলম এর অর্থ হচ্ছে ‘দ্য ড্রিম’ বা স্বপ্ন। বলটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে এডিডাসের সর্বাধুনিক প্রযুক্তি।

যেটি ব্যবহৃত হয়েছে ‘আল রিহলা’ বা ‘দ্য জার্নি’ বা যাত্রা শুরু নামে ব্যবহৃত বলগুলো তৈরিতে। যা চলতি বিশ্বকাপে ম্যাচ কর্মকর্তাদের খুব দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহে কর্য্যকরি প্রমাণিত হয়েছে।

খেলোয়াড়দের অবস্থানের তথ্য নির্ভুল ভাবে প্রেরণের পাশাপাশি এটি ভিডিও ম্যাচ কর্মকর্তাদেরও তাৎক্ষনিক তথ্য সরবরাহে ভূমিকা রেখেছে যার ফলে দর্শকরাও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

বলের মধ্যে আইডএমইউ সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা ডাটার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে যাতে সয়ংক্রিয়ভাবে অফসাইড শনাক্ত করা যায়। বিশেষ করে গুরুতর মুহুর্তে অফসাইডের নির্ভুল তথ্য মুহুর্তেই সরবরাহ করতে পারে এই প্রযুক্তি।

ফিফার ফুটবল টেকনোলজি এন্ড ইনোভেশন বিষয়ক পরিচালক জোহানেস হোলজমুলার বলেন, ‘ বল প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস ভিডিও ম্যাচ কর্মকর্তাদের কাছে তথ্য পাঠানোর গুরুত্বপূর্ণ পদ্ধতিও এতে সংযুক্ত করেছে।’

সম্পাদক : আবদুল মাতিন