শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম খেলার মাইকিং ঘিরে ৪ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক বাংলাবাজার পত্রিকা.কম শিশুর অটিজম কেন হয়? জিনগত কারণ নাকি গর্ভকালীন জটিলতা বাংলাবাজার পত্রিকা.কম ভারতকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাবাজার পত্রিকা.কম দেশজুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বাংলাবাজার পত্রিকা.কম বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী বাংলাবাজার পত্রিকা.কম সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর বাংলাবাজার পত্রিকা.কম একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের বাংলাবাজার পত্রিকা.কম সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন।


শায়রুল কবির খান বলেন, ‘সিঙ্গাপুরে অবস্থানরত তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, উনার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।’


এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।


সম্পাদক : আবদুল মাতিন