সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

কোয়ার্টার ফাইনালের আগে বার্সেলোনার জন্য দুঃসংবাদ

কোয়ার্টার ফাইনালের আগে বার্সেলোনার জন্য দুঃসংবাদ

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদ আবারও মুখোমুখি হচ্ছে। লা লিগার পর এবার ইউরোপা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের মঞ্চে প্রথম লেগে দুই দল মাঠে নামবে।


তবে কাতালান দলটির এই হাইভোল্টেজ ম্যাচের আগে একটি ধাক্কা খেল। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল এবং ডিফেন্ডার রোনাল্ড আরাউহো চোটের কারণে পরের ম্যাচে অনিশ্চিত।


শনিবার (৪ এপ্রিল) রিয়াদ এয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে লা লিগায় আতলেটিকোর বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে শীর্ষে থাকা হ্যান্সি ফ্লিকের দল রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। ম্যাচে ৩৯তম মিনিটে রোনাল্ড আরাউহো চোট পেয়ে মাঠ ছাড়লে তার জায়গায় নামেন বার্নাল। তবে ২২ মিনিটের মধ্যেই ১৮ বছর বয়সী বার্নালও চোট পেয়ে মাঠ ত্যাগ করেন।


স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষায় জানা গেছে আরাউহোর গোঁড়ালিতে চোট রয়েছে এবং তিনি অন্তত ১০ দিন খেলতে পারবেন না। বার্নালের পেশিতে টান পড়েছে, তবে তার পুনরাগমনের সময় এখনও জানানো হয়নি। ফলে উভয় খেলোয়াড় ৯ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।


এ ব্যাপারে কোচ ফ্লিক বলেছেন, ‘ম্যাচের শেষ দিকে আরাউহো বাইরে ছিলেন, আর বার্নালের গোঁড়ালিতে সমস্যা হয়েছে। আশা করি এটি গুরুতর কিছু নয়।’

সম্পাদক : আবদুল মাতিন