শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কাতারে গ্যাস স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা, বিশ্ববাজারে তেলের দামে আগুন বাংলাবাজার পত্রিকা.কম চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাংলাবাজার পত্রিকা.কম অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বাংলাবাজার পত্রিকা.কম হৃদপিণ্ডের শত্রু যেসব ফল, বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি

রাজধানীতে সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৫

রাজধানীতে সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৫

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (২ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ঘটনার পর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনীর বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল নামে ৫ জন দুষ্কৃতকারীকে ভাষানটেক এবং কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য ভাষানটেক থানায় হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

সম্পাদক : আবদুল মাতিন