সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

১৮ মাইল কাঁচা বাজার হাট

১৮ মাইল কাঁচা বাজার হাট

মোঃ শিমুল বিল্লাল বাপি :

১৮ মাইল কাঁচা বাজার হাট।  প্রান্তিক কৃষকদের পণ্যের ন্যায্য  মূল্য নিশ্চিত হাওয়াই। প্রতিদিনই বাড়ছে প্রান্তিক কৃষকদের ১৮ মাইল কাঁচাবাজারে সমাগম। 

দক্ষিণ পশ্চিম অঞ্চলের ১৮ মাইল কাঁচা বাজার হাট। বর্তমান সময়ে কৃষি পণ্য বিকি কিনির এক নির্ভরযোগ্য হাটে  রূপান্তরিত হয়েছে। 

আনুমানিক ভোর রাত ৪:৩০ মিনিট থেকে এই জনপদের সাধারণ কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত শাকসবজি  নানা ধরনের মৌসুমী ফল পিয়াজ  রসুন আলু, শীতের সময় নানা ধরনের শীতকালীন ফসল ভ্যান গাড়ি বাইসাইকেল স্থানীয় যানবাহনে করে ১৮ মাইল হাটে নিয়ে আসা শুরু করেন। 

দূরের পাইকার ব্যবসায়ীরা আগের দিন রাতে ১৮ মাইল হাটে পৌঁছে। হাট  বোর্ডিংয়ে রাতর যাপন করেন। পরের দিন সকাল বেলায় ট্রাকে করে, কৃষি পণ্য ক্রয় করে দেশের নানা জেলা শহরে গিয়ে পৌঁছায়। খুব ভোর বেলায়  শুরু হওয়া এই হাট ক্রেতা  বিক্রেতায় সরগরম থাকে দুপুর ১ টা পর্যন্ত। 


হাট গ্রামীন অর্থনীতির প্রাণ

হাট গ্রামীণ বাংলার অতি  প্রাচীন এবং ঐতিহ্যবাহী নাম। কৃষি প্রধান বাংলাদেশে হাট কৃষি পণ্য বিক্রয় ক্রয় বিক্রয়ের জন্য নির্ধারিত স্থান। ১৮ মাইল হাট বিস্তীর্ণ এই জনপদে গ্রামীণ মানুষের সামাজিক যোগাযোগের ও এক গুরুত্বপূর্ণ মাধ্যম। 


১৮ মাইল হাটের অবস্থান 

ভৌগোলিকভাবে ১৮ মাইলের অবস্থান। খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে। বিভাগীয় শহর খুলনা থেকে জেলা  সাতক্ষীরা জেলার সবকটি উপজেলার সাথে রয়েছি সুন্দর সড়ক যোগাযোগ ব্যবস্থা। ১৮ মাইলের সড়কের মধ্য দিয়ে ও কবি সেকেন্দার আবু জাফর সড়কটি তালা  উপজেলা  পাইকগাছা কয়রা উপজেলার সুন্দরবনের কাছে গিয়ে পৌঁছেছে। আরেক অংশে রয়েছে যশোর জেলার কেশবপুর,মনিরামপুর উপজেলা বিস্তীর্ণ এলাকা। 


খুলনা সাতক্ষীরা বাগেরহাট জেলাগুলির নানা উপজেলা থেকে গ্রাম এলাকার কৃষকগন তাদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রয়ের জন্য খুব সকালবেলা এই হাটে সমবেত হয়। 


১৮ মাইল  কাঁচা বাজার হাটে স্থানীয় নানারকম কৃষি পণ্য, শাকসবজি, মৌসুমী ফল, তরমুজ, কলা, আম, পেয়ারা, আলু ক্রয়-বিক্রয় হয়। এছাড়া উন্মুক্ত জায়গায় এই ঘাটে আনুমানিক ১৪০টি ৪৫টি স্থায়ী ব্যবসায়ীদের  ঘর রয়েছে। 


১৮ মাইল হাটের বিস্তীর্ণ উন্মুক্ত জায়গা, হাটের ব্যবস্থাপনা  ব্যবস্থাপনা, দূরের ব্যবসায়ীদের নিরাপত্তা। প্রান্তিক কৃষকদের পণ্যের ন্যায্য মূল্যে পাওয়ার কারণে১৮ মাইল কাঁচা বাজার হাট সাধারণ কৃষকদের কাছে প্রিয় কাঁচাবাজার হাট প্রিয় প্রাঙ্গনে পরিণত  হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন