সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

কালবৈশাখীর তাণ্ডবে গাছ ভেঙে মা ও দুই মেয়ের মৃত্যু

কালবৈশাখীর তাণ্ডবে গাছ ভেঙে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়ন-এর দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতের শেষ প্রহরে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা একটি বিশাল মেহগনি গাছ উপড়ে পড়ে টিনের ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে একই বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকা তিনজনই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


রাতের অন্ধকার ও বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধারকাজ সম্ভব হয়নি। সকালে স্থানীয়রা ঘরটি গাছ চাপা অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গাছ কেটে মরদেহ উদ্ধার করে।


জিন্নাতুল আরা, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের দাফন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : আবদুল মাতিন