বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইমন হেসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (০৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ইমন হোসেন উপজেলার ইসলামপুর এলাকার স'মিলের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী মাহিন্দ্র গাড়িতে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, নিহত ইমন হোসেন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) কালেক্টর হিসেবে কাজ করতেন। এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফের মূলকে দায়ী করেন তারা।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে এক যুবককে গুলি করে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহত ব্যক্তি কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কিনা, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। 

সম্পাদক : আবদুল মাতিন