আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যে দল ঘোষণা করেছে মিশর। যেখানে জায়গা পেয়েছেন বার্সেলোনার ‘বি’ দলের স্ট্রাইকার হামজা আবদেলকরিম। এবারই প্রথম মিশর দলে ডাক পেলেন হামজা।
হামজা ছাড়াও প্রথমবার জাতীয় দলে ডাক পড়েছে মোস্তফা জিকো ও আকতায় আবদুল্লাহ। দলে অবধারিতভাবেই আছেন মিশরের সেরা দুই ফুটবলার মোহামেদ সালাহ ও ওমর মারমুশ।
দলে আরও জায়গা পেয়েছেন এল মাহদি সোলিমান। জামালেকের হয়ে চলতি মৌসুমে তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে।
এবার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশর। তাদের গ্রুপসঙ্গী বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে তারা ব্রাজিলের সঙ্গেও একটি প্রীতি ম্যাচ খেলবে, বিশ্বকাপে প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ১৬ জুন। এরপর নিউজিল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে।
মিশরের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: মোহামেদ এল শেনাউই, মোস্তফা শোবেইর, এল-মাহদি সোলিমান, মোহামেদ আলা।
ডিফেন্ডার: মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাত্তাহ, মোহামেদ আবদেলমোনেম, করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, সৈয়দ জিকো, ইমাম আশুর, মাহমুদ ত্রেজেগুয়েট, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল, হাইসাম হাসান।
স্ট্রাইকার: ওমর মারমুশ, আকতায় আবদাল্লাহ, হামজা আবদেলকরিম, মোহামেদ সালাহ।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম

























