বুধবার, ২৭ মে, ২০২৬

নিরাপদ ঈদযাত্রা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : আসিফ মাহমুদ

নিরাপদ ঈদযাত্রা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : আসিফ মাহমুদ

পবিত্র ঈদুল আজহায় নিরাপদ যাত্রা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও সমসাময়িক বিষয় নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


আসিফ মাহমুদ বলেন, ঈদুল আজহাকে ঘিরে চাঁদাবাজি বেড়ে গেছে। প্রায় সব পশুর হাট বিএনপি নেতারা ইজারা নিয়েছেন এবং হাটের জায়গায় হাট বসছে না। এছাড়াও ঈদযাত্রা নিরাপদ করতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেছেন তিনি।


তিনি বলেন, বিসিবি নির্বাচন দেখে মনে হয়েছে পরিবারতন্ত্রে বসবাস করছি, সরকার দলীয়করণ করবে না বলেছিলো কিন্তু তারা সেটা করেছে।


বর্তমান সরকারকে উদ্দেশ্যে করে সজীব ভূঁইয়া বলেন, মার্কিন চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে অন্তর্বর্তী সরকার কোনো কথা বলেনি। যে অংশ বাংলাদেশের স্বার্থবিরোধী, সেগুলো রিভিউ করে বাতিল করার উদ্যোগ নেন। দোষারোপ করবেন না।


বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। ডুয়েল গেম খেলতে বিএনপির ইন্ধনেই এই চুক্তি হয়েছে কি না এমন মন্তব্যও করেন তিনি।

সম্পাদক : আবদুল মাতিন