সোমবার, ১ জুন, ২০২৬

৭ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

৭ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

টানা ৭ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।


সোমবার (১ জুন) আমদানি-রফতানি বাণিজ্য চালু হওয়ার কথা নিশ্চিত করেছেন বন্দর পরিচালক পরিচালক শামীম রেজা।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭দিন বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। সরকারি ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।


তিনি আরও বলেন, ইতোমধ্যেই কাজে যোগ দিয়েছে বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীরা। চলছে লোড আনলোসহ সব ধরনের কার্যক্রম। পাশাপাশি কর্মচঞ্চলতা ফিরে এসেছে বন্দর এলাকায়।

সম্পাদক : আবদুল মাতিন