মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ আদেশ জারি করা হয়। খবর রয়টার্সএর আগে গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার দায়ে তাকে অভিশংসন ও ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছে।দেশটির উচ্চ-পদস্ত কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কর্মকর্তা (সিআইও) জানিয়েছেন, সিউলের পশ্চিম জেলা আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মূলত অধিক তদন্তের স্বার্থে আদালত ইউনকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে।স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার দায়িত্বশীল প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে সিআইও কোনো মন্তব্য করেনি। এছাড়া আদালতও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে কীভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে সেটিও স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার পরোয়ানা বাস্তবায়ন করা হবে।সিআইও জানিয়েছে, প্রেসিডেন্ট ইউনের বাসভবনে অভিযান চালাতেও আদালত অনুমতি দিয়েছে। যদিও পুলিশ এর আগে তার বাসভবনে অভিযান চালাতে গিয়েও ব্যর্থ হয়। বিশেষ করে প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা এতে সাহায্য করেনি।ইউন সুক ইওল বিদ্রোহ করার দায়ে সম্ভবত একটি ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে পারেন।এদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির ভারপ্রাপ্ত নেতা হান ডাক-সু মঙ্গলবার ইউনহপ নিউজ এজেন্সি বলেন, এভাবে একজন প্রেসিডেন্ট আটক করা ঠিক হবে না।

সম্পাদক : অপূর্ব আহমেদ