মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে।একটি গাড়ির মাধ্যমে এ ঘটনা ঘটেছে। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে বড় একটি জনসমাগামের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। ৩০ জন আহত হয়েছেন এবং ১০ জনের প্রাণহানি ঘটেছে।বিবৃতিতে ঘটনার সময় উল্লেখ করা হয়নি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় খ্রিষ্টীয় নতুন বছর উদযাপনে বহু মানুষ সমবেত হয়েছিলেন।যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, একটি ট্রাক দ্রুত গতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে।

সম্পাদক : অপূর্ব আহমেদ