মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

ট্রাম্পের হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ, নিহত ১

ট্রাম্পের হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ, নিহত ১

নিউ অরলিন্সে গাড়িচাপায় ১৫ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাকের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, ‘বড় বিস্ফোরণের আগে’ বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথে সাইবারট্রাকটিতে দাউ দাউ করে আগুন ধরে যাওয়ার আগে, সেটিতে ছোট বিস্ফোরণ ঘটে।

ম্যাকমাহিল জানান, সাইবারট্রাকের ভেতরে ‘একজন মৃত ব্যক্তি’ ছিলেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন।

এদিকে এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি ‘খুব বড় আতশবাজি' কিংবা ‘ভাড়া করা সাইবারট্রাকটিতে বহন করা একটি বোমা থেকে’ সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি তার।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।

সম্পাদক : অপূর্ব আহমেদ