রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

পূর্ণিয়া সামিয়ার তিনটি কবিতা

কবি পূর্ণিয়া সামিয়া

ভাঙা অভিমান

দেয়ালে জড়ায়  সরীশৃপ 

মেঝেতে লুটায় কারচুপী  শিফন

জুসারের গহীণে বেদানার রস

ঝনঝন শব্দে কাঁসার বাটি 

শুনশান আঁধারের ইশারার ডাক

তক্ষক গান গায় ভাঙে  অভিমান


দুপুরের তৃষা

তোমায়  ছুঁয়ে থাকে তৃষ্ণার্ত ঠোঁট 

বুভুক্ষু চাহনির জল ভরা চোখের

তুমি একমাত্র দিশা 

অবারিত ঢেউ এর পর উষ্ণতায়

ডুবে যায় নিশ্চিত জেগে উঠা 

এক ঝাঁক ভবিষ্যত কামনা


বুবুক্ষ প্রাণ 

একটা ক্লান্তি হীন চুম্বনের তৃষ্ণায় 

বুবুক্ষ প্রাণ কাঁদে 

খরতাপে চিৎকার করে নিথর মৃত্তিকা 

একটা আলিঙ্গনে পৃষ্ঠ হতে চায় 

নিভে থাকা  মোমবাতি,

একটিবার ফিরে পেতে চায় 

নিঃশ্বাসের প্রজ্জ্বলিত ওম

শৃঙ্গার পূর্ণতায়  প্রতীক্ষিত

নিদ্রাহীন এক জোড়া নিয়তি।

সম্পাদক : আবদুল মাতিন