রবিবার, ১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮ বাংলাবাজার পত্রিকা.কম গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম ৫ জেলার ডিসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ বাংলাবাজার পত্রিকা.কম তিথি-আলভীর পরকীয়ার গুঞ্জন- অভিনেতার স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী বাংলাবাজার পত্রিকা.কম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি বাংলাবাজার পত্রিকা.কম আবুধাবিতে আটকা ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটারের বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

৯ জানুয়ারি থেকে ঢাকায় শীত বাড়বে

৯ জানুয়ারি থেকে ঢাকায় শীত বাড়বে

ঢাকায় তীব্র কুয়াশা আর শীত অনুভূত হচ্ছিল বেশ কয়েকদিন। এরই মধ্যে শনিবার উঁকি দেয় সূর্য, আজও রৌদের দেখা মেলায় বেড়েছে তাপমাত্রা। আগামী ৯ জানুয়ারি থেকে ঢাকায় আবারও শীতের তীব্রতা বাড়বে।

রোববার (৫ জানুয়ারি) আবহাওয়াবিদ আবদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, পৌষের শেষে ঢাকায় যে উষ্ণতা অনুভূত হচ্ছে, সেই দশা আরও দুই-তিন দিন থাকবে। আগামী আগামী ৮ তারিখ পর্যন্ত ঢাকায় দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। এরপর আগামী ৯ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।

শৈত্যপ্রবাহ নিয়ে আবদুর রহমান বলেন, ‘আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী ৯ জানুয়ারির পর দেশের দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।’

শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস; পরদিন সকালে তা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সম্পাদক : আবদুল মাতিন