মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ গতকাল রোববার তুষারঝড়, তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারঝড়টি এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

কানসাস ও মিজৌরির উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষার ঝড়ের কারণে কয়েক'শ বিদ্যালয় আজ বন্ধ থাকবে।উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার জেরে প্রায় এক হাজার ৫০০ উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। এক দিনে আরও পাঁচ হাজারের বেশি উড়োজাহাজের চলাচলে বিলম্ব হয়েছে।

উল্লেখ্য, সোমবার পর্যন্ত থাকতে পারে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে বলেও জানিয়ে কর্তৃপক্ষ।

সম্পাদক : অপূর্ব আহমেদ