মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস

ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।

সোমবার (৭ জানুয়ারি) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ৬ জানুয়ারি সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এই অনুমোদন দেন। কংগ্রেসের এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল।

এর আগে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

প্রতিবেদনে আরও বলা হয়, সরকার গঠনের আগে ট্রাম্প বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্ত বন্ধ করা, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তবে চার বছর আগে নির্বাচনে ফলাফলকে কেন্দ্র করে ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা করলেও এবার শান্তিপূর্ণভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস।

সম্পাদক : অপূর্ব আহমেদ