সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ,৩ ধাপ পেছালো বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ,৩ ধাপ পেছালো বাংলাদেশ

২০২৫ সালে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশিত হয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, এতে গত বছরের মতো আবারও শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। তবে এই তালিকায় গত বছরের তুলনায় তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

ফোর্বস জানিয়েছে, ২০২৫ সালে সিঙ্গাপুর তালিকায় অন্তর্ভুক্ত ২২৭টি বৈশ্বিক গন্তব্যের মধ্যে ১৯৫টিতে ভিসা-ফ্রি অ্যাক্সেসসহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে তার মুকুট পুনরুদ্ধার করেছে। 

শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকায় সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা পাবেন। 

 এছাড়া ১৯১টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা। 

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

 বাংলাদেশের পাসপোর্ট রয়েছে তালিকার তলানির দিকে। লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় ১০০তম অবস্থান বাংলাদেশের। এই অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় অবশ্য ৯৭ নম্বরে ছিল বাংলাদেশ।

 

তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাতটি দেশের।

সম্পাদক : আবদুল মাতিন