মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল

নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল

সপ্তাহ পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উল্টো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।কর্তৃপক্ষ বলছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্যালিসেডস এবং ইটনের দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতি হচ্ছে। তবে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারোন সেখানকার বাসিন্দাদের যেকোনো সময় সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকতে বলেছেন।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলছেন, এবারের দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।ঝড়ো বাতাসের হুমকির মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে লাল পতাকা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে’ জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলছেন, ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে।লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা পুরোপুরি ভাল প্রস্তুতি নিয়ে রেখেছে। ৯২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আরও ৮৯ হাজার মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।ঝড়ো বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় এক বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ। পাসাডেনার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান চাদ অগাস্টিন বিবিসিকে বলেন, আমরা হয়ত আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছি। কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে।

এদিকে আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে মার্কিন ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা।

এদিকে লস অ্যাঞ্জেলেসে দাবানলে আক্রান্ত এলাকায় কারফিউ বলবৎ আছে বলে কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে। ক্যাপ্টেন উইলিয়ামস কারফিউ পালনের জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, বিভিন্ন কারণে এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।উইলিয়ামসন আরও বলেন, পুলিশ কারফিউ ‘কঠোরভাবে প্রয়োগ’ করছে এবং সতর্ক করে দিয়েছে যে যারা এটি লঙ্ঘন করবে তাদের এক হাজার ডলার জরিমানা অথবা জেল হতে পারে।

সম্পাদক : অপূর্ব আহমেদ