রবিবার, ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু বাংলাবাজার পত্রিকা.কম ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন বাংলাবাজার পত্রিকা.কম নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা বাংলাবাজার পত্রিকা.কম আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শত্রুপক্ষকে শায়েস্তার জন্য ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার নাম ভাঙিয়ে অনেকেই তদবির-টেন্ডারবাজি করছে: সারজিস

আমার নাম ভাঙিয়ে অনেকেই তদবির-টেন্ডারবাজি করছে: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের নাম ভাঙিয়ে অনেকেই বিভিন্ন তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছেন।এমন অভিযোগ তুলে নিজেই সরব হয়েছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অন্যতম এই ছাত্রনেতা। বুধবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব নিয়ে মুখ খুলেছেন তিনি।ফেসবুক পোস্টে সারজিস লিখেন, দেখা হলে অনেকেই ছবি তুলতে চায়। খারাপ দেখায় বলে সবসময় ‘না’ বলা যায় না। কিন্তু কিছু থার্ডক্লাস বুলশিট এসব ছবি রেফারেন্স হিসেবে দেখিয়ে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।

প্রতারকদের ব্যাপারে সবাইকে সতর্ক করে পোস্টে তিনি আরও লিখেন, এসব ভণ্ড ও প্রতারক থেকে সাবধান! যারা এ কাজ করবে তাদের মুখের ওপর সরাসরি ‘না’ করে দেওয়ার আহ্বান করছি। এসবের জন্য এত মানুষ রক্ত আর জীবন দেয়নি।

সম্পাদক : আবদুল মাতিন