রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯৭ বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা বাংলাবাজার পত্রিকা.কম মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট বাংলাবাজার পত্রিকা.কম সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির যোগসূত্র পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম সরাসরি সাক্ষাৎকারে নারী চালক নিয়োগ দেবে পিংক বাস সার্ভিস বাংলাবাজার পত্রিকা.কম রিলেশনশিপ অ্যাংজাইটিতে ভুগছেন? জানুন দূর করার উপায় বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ, বছরে মিলবে সোয়া ১ কোটি টাকা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ বাংলাবাজার পত্রিকা.কম ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত: লোডশেডিংয়ে নাকাল সারাদেশ বাংলাবাজার পত্রিকা.কম মালয়েশিয়ায় ৬ মাসে ২ লাখ কর্মী যাবে: শাহে আলম

জেলায় জেলায় বিএনপির পদযাত্রা ২৫ ফেব্রুয়ারি

জেলায় জেলায় বিএনপির পদযাত্রা ২৫ ফেব্রুয়ারি

মহানগরের পর এবার জেলা পর্যায়ে নীরব পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশজুড়ে নতুন এ কর্মসূচির কথা শনিবার ১১টি সাংগঠনিক মহানগর ইউনিটে পদযাত্রা শেষে ঘোষণা করা হয়। 

বিএনপির কেন্দ্রীয় দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে এ পদযাত্রা হবে।

এতে বলা হয়, শনিবার ময়মনসিংহে স্থায়ী কমিটির মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা্হ বুলু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, গাজীপুরে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পদযাত্রা কর্মসূচি শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

আর সকালে ফকিরাপুল পানির ট্যাংকের কাছে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে শেষে ১২ দলীয় জোটের সমন্বয়কারী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার অভিন্ন এ কর্মসূচি ঘোষণা করেন। গত ডিসেম্বের থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো এসব দাবি আদায়ে যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন শুরু করে।

এর অংশ গত দেড় মাসে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশের পর পদযাত্রা কর্মসূচি পালন করেছে। এর আগে তৃণমূল পর্যায়ে আন্দোলন ছড়িয়ে দিতে গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা জোটগুলো। এরপর শুক্র ও শনিবার মহানগরে পদযাত্রা কর্মসূচির পর নতুন এ কর্মসূচি দেয়া হলো। এছাড়া ঢাকা মহানগর বিএনপি রাজধানীর পাঁচটি জায়গা থেকে পাঁচ দিন নীরব পদযাত্রা করে।

সম্পাদক : আবদুল মাতিন