সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ৬ দিনের রিমান্ড মন্জুর

সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ৬ দিনের রিমান্ড মন্জুর

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হকার সাগর হত্যার ঘটনায় মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।

আজ বিকেলে ডা. এনামুর রহমানকে সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম ডা. এনামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড দেন আদালত।

এর আগে গতকাল রোববার রাতে ডা. এনামুর রহমানকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডা. এনামুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি হকার সাগর হত্যা মামলার ইন্ধনদাতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার মূল রহস্য উদ্ঘাটন ও পলাতক অন্যান্য আসামিকে গ্রেপ্তার করা যাবে।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। ডা. এনামুর এ মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।

আদালতে অনুমতি নিয়ে ডাঃ এনামুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে ফ্রী চিকিৎসা দিয়েছেন। এবং আউটডোরে ৫৭৬ জনক জরুরী বিভাগে  প্রাথমিক চিকিৎসা প্রধান করে।

সম্পাদক : আবদুল মাতিন