মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

৩ জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ

৩ জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন আজ

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে তিন জিম্মিকে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে আজ।  খবর আলজাজিরা। 

হামাসের পক্ষ থেকে জিম্মি তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। 

হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর।  তারা জানিয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে।

এদিকে, ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিশন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেছে। বন্দিদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন এবং ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া এদের মধ্যে ১১১ জন ফিলিস্তিনি রয়েছে যাদের ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজা থেকে আটক করা হয়। তাদের সবাই পুরুষ। বয়স ২০ থেকে ৬১ বছর।

গত ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরাইলের  পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরাইলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরাইল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে নিহত হন ১ হাজার ২০০ মানুষ; আর জিম্মি করে গাজায় আনা হয় ২৫০ জনেরও বেশি মানুষকে। 

এর প্রতিশোধে ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে।  জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ