মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর বাংলাবাজার পত্রিকা.কম আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা বাংলাবাজার পত্রিকা.কম জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি বাংলাবাজার পত্রিকা.কম ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি

সুশান্তের মৃত্যুর রহস্য নিয়ে নয়া মোড়!

সুশান্তের মৃত্যুর রহস্য নিয়ে নয়া মোড়!

সময়টা ২০২০ সালের ১৪ জুন, হুট করেই খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। এই অভিনেতার এই রহস্যজনক মৃত্যুর পাঁচ বছর পার হলেও উন্মোচন হয়নি আসল ঘটনা। এরইমধ্যে রহস্যমৃত্যুটি নিলো নতুন মোড়। সুশান্তর পরিবার ও অনুরাগীদের দাবি মেনে ফের জনস্বার্থ মামলায় দাখিল করা হয়েছে। জানা যাচ্ছে, এই মামলা অনুযায়ী সুশান্ত ও তার ম্যানেজার দিশার মৃত্যুর সঙ্গে জড়িত আদিত্য ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

মুম্বাই সংবাদসূত্রে খবর, এই মামলার জেরে গ্রেপ্তারও করা হতে পারে আদিত্যকে। তবে এ বিষয়ে আদিত্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি।সুশান্তর মৃত্যুর পর থেকেই তার বান্ধবী রিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছিল তার পরিবার। তবে মৃত্যুর দায় থেকে পার পেলেও রিয়া তখন ফেঁসে যান একটি মাদক মামলায়। মামলাটি যুক্ত ছিল সুশান্তের রহস্যজনক মৃত্যুর সঙ্গে। রিয়ার সঙ্গে ফেঁসেছিলেন তার ভাই সৌভিকও। অভিযোগ ছিল, তারা মাদক নিতে সহায়তা করতেন সুশান্তকে।

সম্পাদক : আবদুল মাতিন