মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

দিল্লি বিধানসভায় ২৭ বছর পর জয়ী বিজেপি

দিল্লি বিধানসভায় ২৭ বছর পর জয়ী বিজেপি

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা। রাজধানীতে ২৭ বছর পরে তারা ক্ষমতায় ফিরতে চলেছে। গত প্রায় ১০ বছর ধরে দিল্লিতে সরকার চালাতো আম আদমি পার্টি। দলটির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি নিজেও নিউ দিল্লি আসনে হেরে গেছেন। তবে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কালকাজী আসন থেকে জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ভারতীয় সময় বেলা তিনটার সময়ে ৭০ আসনের বিধানসভায় বিজেপি ইতোমধ্যেই ১৭টি আসনে জয়ী হয়েছে, আরও ৩০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে আপ জিতেছে ১১টি আসনে, এগিয়ে আছে ১২টি আসনে।

মনীশ সিসোদিয়া, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনের মতো আপের আরও বেশ কয়েকজন বড় নেতা তাদের নিজের আসনে বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে আছেন।

ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আন্দাজ পাওয়া যাচ্ছিল যে ক্ষমতাসীন আম আদমি পার্টি বা আপ পিছিয়ে পড়ছে তাদের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির তুলনায়।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, "আজ দিল্লি নির্বাচনের ফলাফল এসেছে এবং জনতা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বিনয়ের সঙ্গে তা স্বীকার করে নিচ্ছি।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে জয়ী করানোর জন্য অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে লিখেছেন, "দিল্লির মানুষ মিথ্যা, ধোঁকা আর দুর্নীতির ‘শিসমহল’কে নাস্তানাবুদ করে দিল্লিকে ‘আপ-দা’ (হিন্দিতে বিপর্যয়) মুক্ত করেছেন।

সূত্র: বিবিসি।

 

সম্পাদক : অপূর্ব আহমেদ