রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

রিজভীর কথায় রাকিব মোসাব্বিরের ভালোবাসার মেইল ট্রেন-২

সঙ্গীতশিল্পী রাকিব মোসাব্বির ও গীতিকার রেজাউর রহমান রিজভী

সঙ্গীতশিল্পী ও কম্পোজার রাকিব মোসাব্বির ২০১৮ সালের জুলাই মাসে রেজাউর রহমান রিজভীর কথায় গেয়েছিলেন ‘ভালোবাসার মেইল ট্রেন’। গানটি সে সময় টিউন ফ্যাক্টরীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় এই জুটি এবার প্রকাশ করলেন ‘ভালোবাসার মেইল ট্রেন’ গানের সিক্যুয়াল ‘ভালোবাসার মেইল ট্রেন-২’।

গত ৬ নভেম্বর টিউন ফ্যাক্টরীর ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। রেজাউর রহমান রিজভীর কথায় গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি রাকিব মোসাব্বির নিজেই সুর ও সংগীত করেছেন।

এ প্রসঙ্গে গায়ক বলেন, রিজভী ভাইয়ের সঙ্গে কাজ করছি এক দশকেরও বেশি সময় ধরে। এ পর্যন্ত তার কথায় অসংখ্য গান করেছি। বেশ কিছু জনপ্রিয় গানের সিক্যুয়াল করার পরিকল্পনা আমরা বেশ আগে থেকে করছিলাম। সেই পরিকল্পনারই অংশ হিসেবে ‘ভালোবাসার মেইল ট্রেন-২’ গানটি প্রকাশ করা হয়েছে। আগামীতে আরো বেশ কিছু গানের সিক্যুয়াল আসবে বলে আশা করছি।

গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, ভালোবাসার মেইল ট্রেন-২ গানটিতে এরআগের পর্বের ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করেছি। আশা করছি নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।

গানটি শুনতে q এখানে ক্লিক করুন।

ইউটিউবের পাশাপাশি গানটি স্পটিফাই, আই টিউনস, অ্যামাজন মিউজিক, ফেসবুক, টিকটক, স্বাধীন মিউজিক সহ বিশ্বব্যাপী ২০টিরও অধিক অ্যাপসেও প্রকাশ করা হচ্ছে।

সম্পাদক : আবদুল মাতিন