মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের সমর্থন জানানোর কারণে কমপক্ষে তিনশ’ বিদেশি শিক্ষার্থীর ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানে অন্তত ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে। 


স্থানীয় সময় বৃহস্পতিবার গায়ানায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


মার্কো রুবিও বলেন,‘প্রতিদিনই আমরা এ কাজ করি। যখন আমরা এসব উন্মাদ খুঁজে পাই তখন তাদের ভিসা বাতিল করি।’ 


গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসব আন্দোলনে জড়িত একাধিক শিক্ষার্থীকে ইতোমধ্যে আইনের আওতায় এনেছে।


সম্প্রতি ফিলিস্তিনিদের সমর্থন জানানোর কারণে তুর্কি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্কের ভিসা বাতিল করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। তার আইনজীবী অভিযোগ করেছেন, মঙ্গলবার সন্ধ্যায় ইফতার করতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ওজতুর্ককে আটক করা হয়। 


৩০ বছর বয়সী ওজতুর্ক বোস্টন অঙ্গরাজ্যের টাফটস বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সোমারভিলে নিজ বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরিহিত সাদা পোশাকে থাকা সরকারি কর্মীরা ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাচ্ছেন।


বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপকে বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে তীব্র সমালোচনা করেন মানবাধিকার কর্মীরা। 


তবে নিজেদের কর্মকাণ্ডের সাফাই গেয়ে ট্রাম্প প্রশাসন জানায়, শিক্ষার্থীদের এসব আন্দোলন ইহুদীবিদ্বেষী যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।


যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে বলা হয়, ওজতুর্ক হামাসের মতো একটি সন্ত্রাসী সংগঠনের সমর্থনে কাজ করছিলেন, যে সংগঠনটি মার্কিন নাগরিকদের হত্যা করাকে উপভোগ করে। সবার মনে রাখা উচিত, মার্কিন ভিসা পাওয়া একটি সুযোগ, এটি কারও অধিকার নয়।

সম্পাদক : অপূর্ব আহমেদ