মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে

ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

সৌদি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছিল রমজান মাস। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, “ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসবাতের (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে। সে হিসেবে কালও রোজা থাকবে।”

এদিকে বাংলাদেশে কাল রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার জানিয়েছে, বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে। আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।


আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্ট করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এ পোস্টে তারা লিখেছে, “বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।”

সৌদি আরব ও আরব বিশ্বের দেশগুলোতে আজ চাঁদের অনুসন্ধান করা হচ্ছে। এই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রই জানিয়েছিল, আজ শনিবার আরব বিশ্বে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে সৌদিসহ অন্যান্য দেশে সোমবার ঈদ হবে। আজ তারা জানাল বাংলাদেশেও সোমবার ঈদ হবে। যদিও তাদের এ ধারণা সঠিক হয় তাহলে বাংলাদেশ ও সৌদিতে একইদিনে ঈদ হবে!

সম্পাদক : অপূর্ব আহমেদ