মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

ভারত-পাকিস্তানে ঈদ সোমবার

ভারত-পাকিস্তানে ঈদ সোমবার

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার ভারত ও পাকিস্তানে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। আজ দক্ষিণ এশিয়ার এই দেশ দুটিতে ২৮তম রোজা। এর আগে পর্যায়ক্রমে ঈদের তারিখ জানায় অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এই দেশগুলোতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে, খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আজ (শনিবার) চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

খালিজ টাইমসের ওই প্রতিবেদনে এ তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। বাস্তবে (শনিবার) বাংলাদেশে চাঁদ দেখাই হচ্ছে না। বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্র থেকে এখন পর্যন্ত যা জানা গেছে, তা হলো- পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।


বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ